সলঙ্গায় দাদীকে গলা কেটে হত্যা করেছে নাতি

সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে নাতি। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু গ্রামে।

সন্দেশ বেওয়া (৯০) ওই গ্রামের মৃত নওশর আলীর স্ত্রী। এ ঘটনায় সজিব (২২) নামের এক যুবককে রাতেই গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। সজিব চকবুরু গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবি সজিব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী। 

এলাকাবাসী জানায়,বুধবার রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকার শুনতে পায় প্রতিবেশীরা। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলাকাটা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে।

এ প্রসঙ্গে সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি  নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২