গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে 'ঐক্যবদ্ধ সুপারিশ' দেয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলো 'ঐক্যবদ্ধ সিদ্ধান্ত' নিতে না পারলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণভোট কবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে যে রাজনৈতিক মতভেদ রয়েছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই। সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১০

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

১১

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

১২