সিঙ্গাপুর থেকে চাল ও ইউএইর এলএনজি আমদানি করবে সরকার

ছবি সংগৃহিত।

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন–বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

সচিবালয়ে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি চাল সরবরাহের কাজ পেয়েছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তা কেনা হবে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার। 

এদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রতি এমএমবিটিইউর মূল্য ধরা হয়েছে ১৬ দশমিক ৭৭৫০ মার্কিন ডলার। এতে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭৭৯ কোটি ৪০ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় চুক্তিমূল্য ২০ কোটি ৭১ লাখ টাকা বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৫০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

১০

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

১১

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

১২