নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশাবাদী খুব শিগগিরই এটির সমাধান হবে।'

ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কিংবা ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, 'ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।'

এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, 'ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।'

দেশের রাজনীতিতে ও এর কাঠামো পুনর্গঠনে ইতোপূর্বে বিএনপির অবদান সর্বাধিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের আসা, সংস্কার, মুক্ত সাংবাদিকতাকে নিশ্চিত করা কিংবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা— সবকিছুই বিএনপি অতীতে করেছে।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি ৭৫ লাখ মানুষ ‘কৃষক কার্ড’ পাবে: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো নববর্ষের মোটিফ মোরগ

বৈশাখী শোভাযাত্রায় ‘‘ইরান যুদ্ধ বন্ধ করো’ স্লোগান

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭

নববর্ষকে স্বাগত জানিয়ে চারুকলায় বৈশাখী শোভাযাত্রা

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

রাত পোহালেই পহেলা বৈশাখ: বর্ষবরণের প্রাণের উৎসব

১০

পহেলা বৈশাখ যেভাবে বাঙালি সংস্কৃতির অংশ হয়ে উঠল

১১

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

১২