৫৪ ঘন্টা পর অবরেোধ তুলে নিলেন পোশাক শ্রমিকরা

আগামী রোববারের (১৮ নভেম্বর) মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে একটানা প্রায় ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা পৌণে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু করে।

এর আগে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে মীমাংসার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন তা

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আগামী রোববারে মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে বেতন কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে। শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রায় ৫৪ ঘণ্টা পর বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কের যান চলাচল করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) বিমল চন্দ্র বর্মন জানান, পোশাক শ্রমিকদের দীর্ঘ প্রায় ৫৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ যানজট  সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে পুলিশ মহাসড়কে কাজ করছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদ মিয়া জানান, শ্রমিকের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। পরে আগামী রোববারের (১৭ নভেম্বর) মধ্যে তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২