শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

ছবি: সংগৃহীত।

২১ মাস বয়স থেকে মডেলিং শুরু, এরপর ‘দেইভা থিরুমাগাল’ দিয়ে মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন। সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

অন্তর্জালে এসেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার, যা নিয়ে ইতিমধ্যে চলছে চর্চা।

ট্রেলারে রণবীরের সঙ্গে দেখা গেছে সারাকেও। ছবিটিতে জুটি বেঁধেছেন তারা। সারা অর্জুনের প্রশংসা করে রণবীর সিং বলেছেন, এমন একটি বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। সারা এখানে অসাধারণ।

আমার মনে হয়, সারা, এটা প্রমাণ করে যে হাজার হাজার প্রার্থীকে হারিয়ে এই চরিত্রে অভিনয় করতে পেরেছে।

সারা অর্জুনকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে তুলনা করেছেন রণবীর। তার মতে, মনে হচ্ছে অভিনয় করার জন্যই সে জন্মেছে।

এরপর অভিনেতা আরো বলেন, ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।

২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

১০

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১২