দলীয় শৃঙ্খলা ভঙ্গে বিএনপির চার নেতাকে অব্যহতি

আয়নুল হক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে অব্যহতি দেওয়া হয়েছে। এ চার নেতাকে তিন মাসের জন্য অব্যহতি দেয়া হয়েছে। একই ঘটনায় আরও চারজনকে সতর্ক করেছে জেলা বিএনপি। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপত্রে বলা হয়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ভোট ডাকাতি, জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদে অবৈধভাবে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার অভিযোগে গঠিত জেলা বিএনপির তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।

একই ঘটনার তদন্তে অসহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সর্তক করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শেখ হাসিনা সরকারের দোসর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবৈধভাবে পরিষদে দায়িত্বভার গ্রহণে সহযোগিতার বিষয়টি সন্দেহাতীতভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় চারজনকে তিন মাসের জন্য অব্যাহতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আরও চারজনকে সর্তক করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২