ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুল হকসহ ৬ জন

ছবি সংগৃহিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, চঞ্চল চন্দন সরকার (সাবেক এএসআই), রাজন কুমার সাহা (সাবেক সহকারী পুলিশ কমিশনার) ও এসএম মাইনুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার)।

তিনটি মামলায় ছয় আসামিকে ঢাকা কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর মধ্যে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, জুলাই আন্দোলনের সময় রামপুরায় নির্মানাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জনকে নেয়া হয়েছে ট্রাইব্যুনালে। একই সময় গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকেও সকাল সাড়ে ৯টায় হাজির করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেফতার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

১০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

১১

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

১২