বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

ছবি : সংগৃহীত।

আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন ১২তম এই আসরকে সামনে রেখে সব দলই অনুশীলন শুরু করেছে। 

৬ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা বিদেশি ক্রিকেটাররাও ইতোমধ্যে বাংলাদেশে আসতে শুরু করেছেন। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ঢাকায় পা রেখেছেন। 

বিপিএল খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। গতকাল রাতেই সিলেটের মাটিতে পা রেখেছেন এই বাঁহাতি পেসার। 

এ ছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজও ঢাকায় পা রেখেছেন।

রাজশাহীর আরেক ক্রিকেটার নেপালের তারকা লেগস্পিনার সন্দীপ লামিচানেও এসে পৌঁছেছেন বাংলাদেশে। এ ছাড়া পাকিস্তানের হুসেইন তালাত এবং শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো দলের সঙ্গে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন শুধু খুশদিল শাহ। 

তবে ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস কিংবা নোয়াখালী এক্সপ্রেসের কোনো বিদেশি ক্রিকেটার এখনও দলের সঙ্গে যোগ দেননি। 

আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে দলগুলোর বাকি বিদেশি ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২