ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল সিলেট-কলকাতা

ছবি সংগৃহিত।

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ অনেকটাই ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেয়ে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, আর তিনটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে।

রোববার দিনগত মধ্যরাত আড়াইটা থেকে আজ সোমবার সকাল ৯ পর্যন্ত চলে এই অবস্থা। পরে সকাল ১০টার দিকে বিমান উঠানামা স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারায় তিনটি ফ্লাইটকে কলকাতায় পাঠানো হয়েছে। আর তিনটিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে।

ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী, কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ২টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ও ৫টা ৩০ মিনিটে। এছড়া মাসকাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি অবতরণের কথা ছিল ৪টা ৪০ মিনিটে। এই সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটগুলো।

এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক কার্যক্রমে কারিগরি ত্রুটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এনপিসিবিএল

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

১০

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১১

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

১২