উল্লাপাড়ায় যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রি, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার মোড়, বাজার, হাট এবং ছোট ছোট মুদি দোকানে কোনো ধরনের নীতিমালা না মেনেই যত্রতত্রভাবে বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার, পেট্রলসহ নানা দাহ্য পদার্থ। এসব বিপজ্জনক পণ্য খোলা জায়গায় অবাধে কেনাবেচা হওয়ায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলার বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, নানা ব্র্যান্ডের এলপি গ্যাস সিলিন্ডার দোকানের সামনে স্তুপ করে রাখা হয়েছে। পাশাপাশি প্লাস্টিকের বোতলে ভরে বিক্রি করা হচ্ছে পেট্রল ও অকটেনের মতো দ্রব্য। এসব দোকানে নেই নিরাপদ সংরক্ষণাগার, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এমনকি নেই বিস্ফোরক অধিদপ্তরের বাধ্যতামূলক নিবন্ধনও। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই নিয়মিত ঝুঁকির মধ্যে থাকলেও বিষয়টি যেন দেখার কেউ নেই।

বিস্ফোরক পরিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী গ্যাস সিলিন্ডার, পেট্রল বা মবিল বিক্রি করতে হলে পাকা মেঝেসহ আধাপাকা ঘর, অগ্নিনির্বাপণ সিলিন্ডার, ফায়ার সার্ভিসের অনুমোদন এবং ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকা বাধ্যতামূলক। এসব শর্ত পূরণ করলেই কেবল নিবন্ধন পাওয়া যায়। কিন্তু উল্লাপাড়ার বহু দোকানে এসব নিয়মের কোনো ব্যবহার নেই।

এ বিষয়ে কথা হয় কয়েকজন দোকানদারের সঙ্গে। তারা বলেন, “আমরা ছোট ব্যবসায়ী। দোকানে অন্য জিনিসের সঙ্গে দু–একটা গ্যাস সিলিন্ডার রাখি। সারা দিনে খুব একটা বিক্রি হয় না। এসব বিক্রি করতে লাইসেন্স লাগে, এ বিষয়টা আমাদের জানাই নেই।”

স্থানীয়দের অভিযোগ, নিয়মবহির্ভূত এসব দাহ্য পদার্থের বিক্রয় বন্ধে পর্যাপ্ত নজরদারি নেই। সংশ্লিষ্ট দপ্তরের তদারকি বাড়ানো হলে বড় ধরনের দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম আরিফ বলেন, বিষয়টি নোট করে রাখছি পরবর্তী আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

ভাঙ্গুড়ায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মে দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মহান মে দিবস আজ

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

১০

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

১১

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

১২