ভাষানটেকের আবুল বস্তির আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি সংগৃহিত।

ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, “খবর পেয়ে ১১টা ১৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

বস্তির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, একটি ঘরে প্রথমে আগুন লাগে। আমরা প্রায় নিভিয়ে ফেলেছিলা কিন্তু তখনই একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২