ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ছবি: সংগৃহীত।

ফেনীর ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা  হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের একটি অংশ পোড়া অবস্থায় দেখতে পান। তবে বড় কোনও ক্ষতি না হলেও এটি পরিকল্পিত নাশকতা নাকি ভীতি তৈরির চেষ্টা– এ নিয়ে জনমনে নানা কথা ঘুরপাক খাচ্ছে।

স্মৃতিস্তম্ভের ভাঙা অক্ষর, পোড়া ফ্লোর ও দেয়ালের কিছু অংশ দেখে স্থানীয়দের ধারণা– রাতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্মৃতিস্তম্ভটির অবস্থান ফেনী মডেল থানা থেকে মাত্র দেড় শ গজ দূরে। শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক কেরোসিন ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেন। তাঁর পাশেই মাস্ক পরা আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যে একজন আগুন দেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন। আগুন লাগার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় জড়িতদের বেলা দেড়টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কিছু লোকজন জনমনে ভীতি সৃষ্টির জন্য এ ধরনের হামলা চালাচ্ছে। প্রশাসনকে আরও তৎপর হতে হবে।’

তাজিম আরও বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ প্রতিরোধ-সংগ্রামের প্রতীক। স্মৃতিস্তম্ভে হামলা মানে জনগণের ঐতিহাসিক স্মৃতিতে আঘাত।’

ফেনী মডেল থানার ওসি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এটি ভাঙচুর ও অগ্নিসংযোগ, প্রাথমিকভাবে ক্রিমিনাল অ্যাক্ট হিসেবেই দেখছি।’

তিনি আরও যোগ করেন, ‘এটি রাজনৈতিকভাবে প্রভাবিত কিনা, বা কারা জড়িত— তা তদন্তেই বেরিয়ে আসবে।’

ওই এলাকার বাসিন্দা সালমা আক্তার বলেন, ‘রাতে কে বা কারা এসে আগুন দিলো, কেউ জানে না। কিন্তু এটা পরিকল্পিত হামলা।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২