উল্লাপাড়ায় ঘোল তৈরির কারখানায় জরিমানা : সাংবাদিক লাঞ্ছিত

গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর এন্ড সাদেক খান দই ঘরে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল শেখ। এ সময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল,অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক আব্দুল মালেক এবং  আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ ঘটনা নিয়ে বির্তকে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে সাংবাদিক কালাম জানান,ভ্রাম্যমান আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি আরও জানান,লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে আজ শুক্রবার  মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক জানান,সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। যার চাহিদা রমজান মাসে কয়েক গুণ বেড়ে যায়। তিনি আরও জানান,আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা। 

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত)  রূপ কর জানান,সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় আজ শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে। তদন্ত পূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২