রাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় মোট ভোটার রয়েছেন ২৪,৮৯২ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ১৫ হাজার ১৫১ জন (৬১ শতাংশ) ছাত্র এবং ৯ হাজার ৭৪১ (৩৯ শতাংশ) জন ছাত্রী। এ বছর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২২১ জন শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। খসড়া তালিকার ৪৫৬ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১০২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং  বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন ভোটার রয়েছে।

ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন রয়েছেন।

ভোটার তালিকায় রাকসুর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের নোটিশবোর্ডে পাওয়া যাবে।  এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১২ আগস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করে কমিশন।

পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, ২০ থেকে ২৩  আগস্ট  পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল। তবে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন পত্র বিতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী এখন পর্যন্ত ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা রয়েছে। বাছাই প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২