সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

ছবি:সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় মানসিক রোগী পুত্র বধূর ধারালো বঁটির কোপে শ্বশুর মোজাম হোসেন (৭০) নিহত হয়েছেন।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আটটার দিকে সাঁথিয়া পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম এর বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি বহু  বছর ধরে পৌর সদরের কলেজপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার মোজামের ছেলে মিঠুর সাথে ৫ বছর আগে আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর রুমি মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার।রুমি ঢাকায় মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা বেড়ে যায়। হাতের কাছে থাকা ধারালো বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এসময় তার পেটের ভুড়ি বের হয়ে যায়। এরপর নিজেই নিজেকে আঘাত করেন পুত্রবধূ রুমি।

পরে গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হয়। সোমবার ভোররাত তিনটার দিকে মারা যান মোজাম।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর পুত্রবধূ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২