বাবা-ছেলে মিলে করতো ইয়াবা ব্যবসা; অত:পর পুলিশের হাতে ধরা

ছবি: সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৯ মে) রাত সোয়া আটটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুল কে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২