সলঙ্গায় বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময়

সলঙ্গায় বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা।

ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০ টায় মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর উপস্থিতিদের পরিচয় পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন,সাবেক বিভাগীয় প্রানি সম্পদ কর্মকর্তা ডা: শাহ জামাল। নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত সচিব (অব:) আব্দুস সালাম,মুখ্য আলোচক-ডেপুটি এ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন,অধ্যাপক ডা: আব্দুস ছালাম, র‍্যাব-হেড কোয়ার্টারের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল,অধ্যাপক ড. আব্দুস সামাদ,কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার,রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক নুরুল ইসলাম,প্রবীণ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র জায়দার,ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা,মাস্টার ওয়াসিম কুমার,প্রভাষক-হিলটন,কে.এম আমিনুল ইসলাম হেলাল,হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,অধ্যাপক জিতেন্দ্র নাথ সরকার,সহকারী অধ্যাপক কিরন,প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ অনেকে।

বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা বাস্তবায়নের দাবীসহ সলঙ্গার উন্নয়নে একাত্বতা প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২