‘ডোনাল্ড ট্রাম্প’ঠিকানা হলো চিড়িয়াখানা

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি মহিষটি মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রেখে এসেছেন বলে জানিয়েছেন। 

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ। তিনি সমকালকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে।’

সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি থানায় রাখা হয়েছে। পরবর্তীতে কি করা হবে-তা নির্ভর করছে নির্দেশনার ওপর।’

অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। 

মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। সুদূর ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ান-এর ফেসবুক পেজে মহিষটি নিয়ে বানানো একটি রিল ৬২ লাখের বেশি দেখা হয়েছে। ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতিকেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে মোট দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২