নেতানিয়াহুকে হোয়াইট হাউজে আমন্ত্রন ডোনাল্ড ট্রাম্পের

ছবি সংগৃহিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউজে আমন্ত্রন জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী মাসে তাদের বৈঠক হতে পারে বলে রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যাকে এমন আমন্ত্রণ জানানো হলো।

আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, ’কীভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি আনতে পারি এবং আমাদের সম্মিলিত শত্রুদের মোকাবিলার প্রচেষ্টা গ্রহণ করতে পারি সে বিষয়ে আমি আলোচনা করতে আগ্রহী।

এতে বলা হয়েছে, নেতানিয়াহু ও ট্রাম্প টেলিফোনে ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য হুমকিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু’ নিয়ে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ইসরায়েলের নিরাপত্তা রক্ষার বিষয়েও নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন।

দুই দেশের নেতা গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন। নেতানিয়াহু সরকারকে কিছু প্রণোদনা প্যাকেজ দিতে পারে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে ইসরায়েলে নেতানিয়াহু চাপে থাকলেও চুক্তি যেন বজায় থাকে সে চেষ্টাই করবেন ট্রাম্প।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সফরের চূড়ান্ত তারিখ আগামী  কয়েকদিনের মধ্যে নির্ধারণ করা হবে।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। গত রোববার (১৯ জানুয়ারি) এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় সব আরোহী নিহত

দুবাই থেকে যে প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ, ভরিতে বাড়লো কত?

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

১০

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

১১

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২