সিরাজগঞ্জের কাজিপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

"স্বপ্নময় দুরন্ত প্রতীক" (SDP) সামাজিক সংগঠনের উদ্যোগে মাদ্রাসার অসহায়,দরিদ্র ও গরিব ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল দশটায় সিরাজগঞ্জের কাজিপুর বেড়িপোটল  বাহরুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের  মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল হুদা,মুফতি আল আমিন ,ক্বারি জাহাঙ্গীর আলম,মাওলানা লিয়াকত আলী.হাজী মজনু ইসলান ও আ:হামিদ বাঘাসহ আরো অনেকে। 

 এ সময় উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা শাখার "স্বপ্নময় দুরন্ত প্রতীক"(SDP) এর সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক জে.এম মোস্তফা কামাল,দপ্তর সম্পাদক জায়েদ আহমেদ শাকিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।এ ছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সংগঠনের  সভাপতি রাজু আহমেদ বলেন,সমাজে এতিম,অসহায়,পথশিশু ও অনাহারি মানুষের কল্যাণে কাজ করতে সর্বদাপ্রতিজ্ঞাবদ্ধ "স্বপ্নময় দুরন্ত প্রতীক" (SDP)।তিনি আরোও বলেন,এই সংগঠন টি সম্পূর্ণ রাজনীতিমুক্ত অনলাইন ভিত্তিক সংগঠন। ২০১৭ সালে দেশের ৬৪ টি জেলায় কমিটি গঠনের স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জ জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে "স্বপ্নময় দুরন্ত প্রতীক" (SDP) পথ চলা শুরু হয়েছে। সিরাজগঞ্জে স্বপ্নহারা মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখানোর প্রতিজ্ঞা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী। আজ তাদের সেই স্বপ্ন বাস্তব হয়েছে।সমাজের এতিম,অসহায় ও পথশিশুদের মুখে হাসি ফুটাতে তারা সফল হয়েছে। মানবসেবার দুঃসাহসিক চ্যালেঞ্জ নিয়ে "স্বপ্নময় দুরন্ত প্রতীক" (SDP) পর্যায় ক্রমে সিরাজগঞ্জ জেলাসহ বাংলাদেশের সকল জেলার সদস্যবৃন্দ এক সাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২