দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

ছবি: সংগৃহীত।

জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী তওফীক নাওয়াজ মারাত্মক অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় মায়ের সাতদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন মেয়ে তানি দীপাভলী নাওয়াজ।

বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর এই আবেদনটি দাখিল করা হয়। সেখানে তানি দীপাভলী নাওয়াজ উল্লেখ করেন, তার বাবা তওফীক নাওয়াজ মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য দীপু মনির প্যারোলে মুক্তির প্রয়োজন।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, দীপু মনির প্যারোলে মুক্তির একটি আবেদন পেয়েছি, আবেদনটি প্রক্রিয়াধীন।

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরও ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি। বন্দির স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোক পেশেন্ট হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এখন অবস্থা আশঙ্কাজনক।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থ অবস্থায় পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক। অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাতদিনের জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে প্রার্থনা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২