ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক রাসেল সদস্য সচিব রাকিব

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক রাসেল সদস্য সচিব রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -(ডিইএব) সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে ডিইএব কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে। এতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রনেতা গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাসেল খানকে আহবায়ক ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রাকিব হোসেন (খাঁন) কে সদস্য সচিব করা হয়েছে। 

জাতীয়তাবাদী দল বিএনপি অনুমোদিত ২২ টি পেশাজীবি সংগঠন এর মধ্য একটি অন্যতম পেশাজীবি সংগঠন। জাতীয়তাবাদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক প্লাটফর্মে আনার জন্য দুইটি ভিন্ন সংগঠনকে একত্রিত করে ২০১১ সালের ০৭ই মে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গঠন করেন।

পেশাজীবী সংগঠন ডিইএব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি,নগর কমিটি,জেলা কমিটি এবং বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটি রয়েছে, এ ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রদলের মেধাবী নেতৃত্বকে (ডিইএব) সিরাজগঞ্জ জেলার মূল নেতৃত্বে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

আগামী তিন মাসের মধ্যে সম্মেলন এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা দেয়া হয়েছে এ কমিটির নেতৃবৃন্দকে। 

নবগঠিত কমিটির সদস্য সচিব ইঞ্জিঃ রাকিব খাঁন বলেন গত-৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুব সমাজের আইকন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র রুখে দিয়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে স্বৈরাচার মুক্ত করে তার কমিটি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করে দেশ,জাতি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ।

উক্ত কমিটিতে বিএনপি’র মূল দলের পদধারী ২ জন নেতা,ছাত্রদলের পদধারী ২২জন ছাত্রনেতা,যুবদলের পদধারী ৮ জন,স্বেচ্ছাসেবকদলের পদধারী ৬জন, বিএনপি’র পেশাজীবী সংগঠনের ৫ জন নেতা এবং বাকি সবাই বিএনপি এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী ও সমর্থক।

মতবিনিময় শেষে নবগঠিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় (ডিইএব) মহাসচিব,আইডিইবি মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২