মৃত্যুর গুজব উড়িয়ে বাড়ি ফিরছেন ধর্মেন্দ্র

ছবি: সংগৃহীত।

দেওল পরিবারের মুখে হাসি, সুস্থ আছেন বলিউডের ‘হি-ম্যান’। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র। বুধবার সকালে বাড়ি নিয়ে যাওয়া হল তাঁকে। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর।

শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৩১ অক্টোবর ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। ৮৯ বছরের বলিউডের ‘হি-ম্যানের’ শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিনে উদ্বেগ বেড়েছিল। সোমবার রাতেই ছড়েছিল ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। তবে বর্ষীয়ান অভিনেতার পরিবার বা হাসপাতাল থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় ধোঁয়াশা ছিলই।

অভিনেতার মৃত্যুর খবরে রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ থেকে বলিউড-টলিউডের তারকারা শোকপ্রকাশ করেছিলেন। এরপর কখনও হেমা মালিনী, কখনও সানি দেওল, তো কখনও ইশা স্যোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত। তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পাশাপাশি, নিরাপত্তা বাড়ানো হয়েছে হাসপাতালের। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ প্রহরা। অবশেষে স্বস্তির খবর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২