ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত।

রোববার (২৩ নভেম্বর) থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা করা হবে।

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত ওই সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের বিশেষজ্ঞ দলের সমন্বয়ে অবিলম্বে হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন দলে হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২