এক-দুই সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরত : গভর্নর

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং এক-দুই সপ্তাহের মধ্যেই এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমা অর্থ ফেরত পেতে শুরু করবেন।

ইতিমধ্যে ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে পাঁচ ব্যাংকের গ্রাহকসহ মোট ৭৬ লাখ পরিবার তাদের সঞ্চয় ফেরত পাওয়ার সুযোগ পাবেন। 

এ ছাড়া নতুন সমন্বিত ব্যাংকটি প্রথম বা দ্বিতীয় বছরেই মুনাফার মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন গভর্নর।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশনা সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন কয়েকজন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদ।

সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি : এদিকে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূত নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়েছে, আগ্রহীরা ২২ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ, এআইবিবি বা আন্তর্জাতিক ইসলামিক ফাইন্যান্স সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২