প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

ছবি : সংগৃহীত।

গত সেপ্টেম্বর মাসেই এক বছর পূর্ণ করেছে বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র সন্তান দুয়া পাডুকোন সিং। অবশেষে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা ও রণবীর।

ছবিতে দীপাবলির সাজে একসঙ্গে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। এদিন মায়ের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট দুয়া পরেছে লাল রঙের জমকালো চুড়িদার। পরনে রয়েছে মানানসই সোনার গয়না। দীপিকার পরনেও একই রঙের পোশাক। দীপাবলির উৎসব ঘিরেই সাজে এক সাদৃশ্য তৈরি করেছেন মা ও মেয়ে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।

ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিকমাধ্যমে শেয়ার করে তারা লেখেন, দীপাবলির শুভেচ্ছা।

পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে, দীপিকার কোলে বসে জোড়হাতে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।

ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।  

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সম্প্রতি তারা তাদের কন্যা দুআর প্রথম জন্মদিন উদযাপন করেছেন।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২