চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মৃত্যু। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। 

জানা যায়, গতরাতে চিকিৎসা শেষে ঢাকার ধানমণ্ডিতে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে একাই অবস্থান করছিলেন তিনি।

আজ ৫ অক্টোবর রবিবার সকালে মির্জা ফরিদুল ইসলাম শিপলু কারো ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে তাঁর ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

তাঁর রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানিয়েছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন এবং জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।

মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২