ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ দর্শনা বন্দর

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের তত্বাবধায়ক মির্জা কামরুল হক।

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেল ভবন থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রেলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। 

তিনি আরও বলেন, এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না। ফলে রেলবন্দর দিয়ে ভারত থেকে কোনো মালামাল আমদানি হবে না।

দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সুত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির এই সময়ে সিঅ্যান্ডএফ সংস্থার সব অফিস ও কার্যক্রম বন্ধ থাকবে।

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর বন্ধ থাকলেও  আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই রমজান আলী।

তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে রেলবন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২