বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে মোট চারটি সমঝোতা স্মারক সই করা আছে। এরমধ্যে অন্যতম বিষয় ছিল, সীমানার ১৫০ গজের মধ্যে কেউ কোনো সামরিক তৎপরতা করতে পারবে না। দ্বিতীয়ত, জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে প্রাচীর বা স্থাপনা নির্মাণ করতে পারবে না। যদি করতে চায় তাহলে দুই দেশের মধ্যে অনুমতি নিতে হবে। বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত কিছু কার্যক্রম করেছে আর তা সম্ভব হয়েছে সাবেক সরকারে অসম অনুমতিতে। ভারত ১৬০টি স্থানে একই লেয়ারে কাটাতারের বেড়া দিয়েছে। যা তারা দিতে পারে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ, কুষ্টিয়া ও কুমিল্লার দুই স্থানে বেড়া দিচ্ছিল। গত তিন দিন ধরে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য করেছে। কিন্তু এখানে কিছু সমস্যা হয়েছে আগের সরকার কিছু তাদের (ভারত) লিখিত অনুমতি দিয়ে গেছে। যা উচিত হয়নি। এরমধ্যে বড় সমস্যা হয়েছে তিন বিঘা করিডোরের কাছে। ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী তিন বিঘা করডোরে সঙ্গে ভারতের যে কথা ছিল তা দেশটির সরকার পালন করেনি। করিডোর ২৪ ঘন্টা খোলা রাখার কথা থাকলেও তা ভারত রাখেনা। এরপর ২০১০ সালে চুক্তিতে আরেকটা বড় ঝামেলা করে গেছে। এ কারণে ঝামেলা হচ্ছিল।

এবার বিজিবির সঙ্গে আমাদের জনগন শক্ত অবস্থান নেওয়া বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। সে জন্য তিনি বিজিবি ও জনগণকে ধন্যবাদ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। হয়তো তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাবে। তার কাছে মেসেজ পৌঁছানো হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২