যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ‘আজ কি রাত’ গানের সুরকার

ছবি: সংগৃহীত।

বলিউড গায়ক তথা সুরকার সচিন সাংভির গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য বি-টাউনে। একটি মিউজিক অ্যালবামে অভিনয় করার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সচিন-জিগর জুটির অন্যতম সদস্য সচিন। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর আইপিসির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়েছে স্ত্রী ২ ছবির মিউজিক ডিরেক্টরকে। পরে জামিনে মুক্তি দেওয়া হয় সচিনকে।

অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে সচীনের সঙ্গে পরিচয় হয় তার। সুরকারই প্রথম বার্তালাপ শুরু করেন। এরপর ফোন নম্বর আদানপ্রদান হয় এবং তাকে নিজের স্টুডিওতে ডেকে পাঠান সচিন। সেখানেই বিয়ের প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে দিনের পর দিন যৌন হেনস্তা চালিয়ে গিয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই যুবতী। 

সংগীত পরিচালকের আইনজীবী আদিত্য মিঠে, অভিযোগকারীর অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিঠে বলেন, 'আমার মক্কেলের বিরুদ্ধে এফআইআরে যে অভিযোগ আনা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। এই মামলার কোনও যোগ্যতা নেই। তিনি আরও বলেন, ‘আমার মক্কেলকে পুলিশের গ্রেফতার করা বেআইনি ছিল এবং এ কারণেই তাকে তাৎক্ষণিকভাবে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা সব অভিযোগ সম্পূর্ণ ও দ্ব্যর্থহীনভাবে মিথ্যা এটাই বলতে চাই’।

সচীন-জিগার জুটি বলিউডে দারুণ জনপ্রিয়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘থামা’তেও কাজ করেছেন তারা। এছাড়াও তাদের ক্যারিয়ারে বহু ‘সুপারহিট গান’ রয়েছে। ‘স্ত্রী ২’ সিনেমায় তাদের ‘আজ কি রাত’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২