তারেক রহমানে পক্ষে উঠান বৈঠক কোকোর স্ত্রীর শর্মিলা রহমান

ছবি : সংগৃহীত।

ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। কোকো তারেক রহমানের ছোট ভাই।

 রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকার টিএন্ডটি কলোনিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠোন বৈঠক করেন শর্মিলা রহমান। বৈঠকে তিনি উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান।

এ সময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

পরে শর্মিলা রহমান বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২