অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই শিশুকে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

ভরদুপুরে রাজধানী থেকে ৩ বছরের শিশুকে অপহরণের ঘটনায় মূল হোতা মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

একই সঙ্গে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, ৩ বছরের শিশুটিকে অপহরণকাণ্ডের মূলহোতা চাঁন মিয়া নামের এক রিকশাচালক। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন শিশুটির তৃষ্ণা মেটাতে তার মা পানি কিনতে গেলে মুহূর্তেই অটোরিকশাচালক চান মিয়া শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মুগদা থানায় একটি মামলাও করেন শিশুটির মা।

পরবর্তীতে মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূলহোতা চাঁন মিয়া ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি গাইবান্ধা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

হজরত শাহজালাল ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার: মীর শাহে আলম

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ নেতার রায় আজ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর আজ, বরণে প্রস্তুত নগরী

১০

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

১১

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

১২