আরও ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার নিলামের মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে থাকুক -মা,আকুতি তিশার

১

বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

২

দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

৩

ভরিতে সোনার দাম কমলো ১৬৯১ টাকা

৪

ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

৫

যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

৭

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৯

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

১১

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

১২