আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা বন্ধ হবে। ট্রাম্পের প্রস্তাব ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদনের পর এ ঘোষণা দেয় ইসরায়েল।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা বন্ধ হবে।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুমোদনের সংবাদ নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক্সবার্তায় নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্কটি এই মাত্র অনুমোদন করল সরকার।”

তিনি অবশ্য গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এক্সবার্তায় কিছু বলেননি; তবে তার নেতৃত্বাধীন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের ফলে গাজায় যুদ্ধবিরতিতে আর কোনো বাধা নেই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হবে যুদ্ধবিরতি।

ওই মূখপাত্র রয়টার্স কে বলেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে। তার পরবর্তী ৭২ ঘণ্টায় গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মি এবং মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলে নিয়ে আসা হবে’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২