নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রার্থীকে প্রাণনাশের হুমকি

ছবি: সংগৃহীত ।

রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পহেল চাকমা প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় নিজের কার্যালয়ে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। এরপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন। অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।

জিডির বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২