চলছে না সিএনজিচালিত গাড়ি, দুর্ভোগে যাত্রীরা

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটের কারণে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কার্যত বন্ধ হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা চলাচল। ফলে অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ির সংকটের সুযোগে কিছু চালক অতিরিক্ত ভাড়াও আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

ফেনীর দেবীপুর এলাকার প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার সাইদুর রহমান শুভ জানান, গত দুই দিন ধরে জেলার নয়টি সিএনজি ফিলিং স্টেশনে কয়েক হাজার গাড়ি গ্যাস নেওয়ার অপেক্ষায় রয়েছে। শনিবার সকাল থেকে রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের পাম্পে অপেক্ষমাণ কোনো গাড়িকেই গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি। এতে পাম্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মচারীদের বেতনসহ আর্থিক লেনদেনেও সমস্যা তৈরি হয়েছে।

রোববার রাতে অফিস শেষে বাসায় ফিরতে না পেরে ভোগান্তিতে পড়েন ছাগলনাইয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন। তিনি বলেন, গাড়ি না থাকায় উপজেলা পরিষদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে।

আরেক যাত্রী রাকিবুল বাদশা বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি-দুটি গাড়ি রাস্তায় নামলে শত শত যাত্রী সেটিকে ঘিরে ধরেন। এ সুযোগে কিছু চালক ছাগলনাইয়া-ফেনী রুটে ৩০ টাকার পরিবর্তে জনপ্রতি ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন।

ছাগলনাইয়া সিএনজি অটোরিকশা শ্রমিক-চালক সমিতির সভাপতি নুরুল আলম হোনা বলেন, কোনো পাম্পেই গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে উপজেলার চারটি রুটে চলাচলকারী প্রায় ৮০০ সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রয়েছে। অনেক চালক প্রতিদিন গাড়ি চালিয়ে সংসার চালান। বর্তমানে তারা ধারদেনা করে পরিবার চালাতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, বিষয়টি তিনি সদ্য জেনেছেন। তিনি বিষয়টি নোট করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করবেন।

উল্লেখ্য, ছাগলনাইয়া উপজেলার এসব রুটে সিএনজিচালিত অটোরিকশাই প্রধান এবং প্রায় একমাত্র গণপরিবহন। ফলে গ্যাস সংকটের প্রভাব সরাসরি জনজীবনে পড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জামায়াতের

নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে বস্তায় করে নদীতে ফেলেন জিয়াউল আহসান

কোথায় গেল পদ্মার সেই রুপালি ইলিশ

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে

বিএনপি কর্মী রাব্বী নিহতের ঘটনায় শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ

১০

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১১

বিশ্ব ওজোন দিবস আজ

১২