তবে কি নেতৃত্ব হারাতে চলেছেন রিজওয়ান?

ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি দলে জায়গা হারানোর পর এবার ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে,সোমবার সাদা বলের দলের নতুন কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করবে পিসিবি, সেখানেই নির্ধারিত হবে ওয়ানডে অধিনায়ক হিসেবে রিজওয়ানের ভবিষ্যৎ।

উল্লেখ্য,গত বছরের অক্টোবরে সীমিত ওভারের দুই সংস্করণের নেতৃত্ব পেলেও নভেম্বরেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান রিজওয়ান। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের নেতৃত্বে খেলা চার টি-টোয়েন্টি ম্যাচেই হেরে যায় পাকিস্তান। এরপর তিনি এই সংস্করণের দল থেকেই বাদ পড়েন।

ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য রিজওয়ান এখনও উজ্জ্বল। চলতি বছরে এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৬ গড়ে করেছেন ৩৬১ রান—যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও খেলেছেন ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

তবু নেতৃত্বে পরিবর্তন আনবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। এর আগে রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২