বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন উদযাপন

ছবি: সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ার সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক আলোচিত হয়েছেন। তবে কোনো বাঁধাতেই দুমড়ে মুচড়ে যাননি। কয়েক মাস আগে আমেরিকা সফর শেষে আবারও কাজে ব্যস্ত হয়েছেন। 

ক্যালেন্ডারের হিসাব বলছে ২০ নভেম্বর ছত্তিশ বছরে পা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রীর। প্রতি বছর জন্মদিন ঘিরে ঘরোয়া আয়োজন থাকে। তবে এবারের জন্মদিন তিনি উদযাপন করেছেন সম্পূর্ণ ব্যতিক্রমভাবে। এই বিশেষ দিনটি তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর তাঁদের মুখে খাবার তুলে দেন। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রমের সবার হাতে শীতের উপহার সামগ্রী তুলে দেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, তাদের সবার হাতে শীতের উপহার সামগ্রী তুলে দেন।   

 এদিকে জন্মদিনের উদযাপনের একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘জন্মদিনের মতো এত স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের।’ 

এরপর তিনি যোগ করেন, ‘ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এই সময়টি ঠিক তেমনই.. এই বাবা মায়েদের সঙ্গে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো।’ 

বর্তমানে বুবলী জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২