চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজ সাবেক শিক্ষা অফিস সহকারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত কামাল উদ্দিন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের সাবেক অফিস সহকারী। দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে অবসরে যাওয়ার পর থেকেই কামাল উদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার আসরের নামাজের পর তিনি নিখোঁজ হন। বুধবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ঘটনাটি খতিয়ে দেখতে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর এবং দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয় ও মরদেহর পরিচয় সনাক্ত করা হয়। মরদেহর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২