নিখোঁজের ২৯ ঘণ্টা পর লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত।

যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ২৯ ঘণ্টা পর মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ শহরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত ব্যক্তি ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লোকমান হোসেন (৩৭)।

 গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদরঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ফারহান-৩’ থেকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রাবিরতির সময় নামেন লোকমানসহ আরও কয়েকজন। তবে পুনরায় লঞ্চে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন লোকমান।

মুন্সিগঞ্জ ফারার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। রাতে উদ্ধার অভিযান স্থগিত ছিল। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২