ফেনীর ছাগলনাইয়া এক যুবকের লাশ উদ্ধার

ছবি সংগৃহিত।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বেলাল হোসেন মোচ্ছদী (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই যুবক উপজেলার দক্ষিণ সতর গ্রামের নুরুল আলম মিন্টু মোচ্ছদীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার রাত ১১ টায় দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বেলাল। পরে রাতে আর ফিরেনি। পরে আজ সকালে তার লাশ দক্ষিণ সতর স্কুলের পাশে জমিতে দেখতে পায় এলাকাবাসী।

নিহত বেলালের বাবা নুরুল আলম মিন্টু মোচ্ছদী জানান, ‘তার ছেলের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। কিন্তু ছেলের মৃত্যু কিভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। ছাগলনাইয়া থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে দক্ষিণ সতর স্কুলের পাশে বেলাল নামে এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের তদন্ত চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

১০

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১২