রায়গঞ্জে নিখোঁজের ৪দিন পর দুই কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈকুন্ঠপুরের বেড়াদহ ব্রিজের নিচের একটি ডোবা থেকে অর্ধগলিত মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) এবং বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (১৪)। তারা পেশায় নির্মাণ শ্রমিক এবং সম্পর্কে চাচা-ভাতিজা।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৬ মার্চ রাত ১০টার পর থেকে ওই দুইজন নিখোঁজ ছিল। ১৭ মার্চ স্বজনরা থানায় সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে কচুরিপানার ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’ 

ওসি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে কেউ তাদের হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানা যায়নি।  মরদেহ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে হাসপাতালে পাঠানো হবে’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২