বিপুর ছেলের কোটি টাকার ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ১৭ হিসাব

ছবি সংগৃহিত।

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ছেলে জারিফ হামিদের (৩৩) নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক এবং তাঁর ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে বিপুর ছেলে জারিফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের তথ্য বলছে, নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে বনানীতে একটি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটের প্রদর্শিত অর্থমূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে ১৭টি হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ ছাড়া ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রও রয়েছে তার নামে।

১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

তারও আগে গত বছরের ২৬ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। স্ত্রীর ও ছেলের এসব মামলায় আসামি করা হয়েছে নসরুল হামিদকেও।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২