ভেজা আখরোটে যে উপকার

সকালে আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে । সকালে পানিতে ভিজিয়ে আখরোট খেলে অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় যা অনেক রোগ থেকে রক্ষা করতে সহায়ক । তাই আখরোটকে আপনার খাদ্যের অংশ করা খুবই উপকারী হতে পারে । কিন্তু আমন্ডের থেকে এর উপকারিতা কোনো অংশে কম নয়।

জেনে নিন, প্রতিদিন সকালে আখরোট খেলে কী কী উপকার পাওয়া যায় । চলুন তাহলে জেনে নেওয়া যাক-

মস্তিকের উন্নয়ন

মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আখরোট। এ বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্কের উন্নতি ও মেধাশক্তি বাড়াতে সাহায্য করে। মস্তিষ্কের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, স্মৃতিশক্তি বাড়ে এবং নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।

ডায়াবিটিসের ঝুঁকি কমায়

আখরোট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। তাই আখরোট খেলে ডায়াবিটিসের ঝুঁকি কমে। প্রি-ডায়াবেটিক হলে অবশ্যই ভেজানো আখরোট খাওয়া উচিত। এ বাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন রয়েছে, যা রক্তে অতিরিক্ত শর্করা শোষণে সাহায্য করে। এর জেরে হঠাৎ করে সুগার লেভেল বাড়ে না।

প্রদাহ কমায়

আখরোটের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ পুষ্টি দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। জয়েন্টের ব্যথা কমানো থেকে শুরু করে মেজাজকে উন্নত করে আখরোট। সকালবেলা ভেজানো আখরোট খেলে দেহে পুষ্টির অভাব হবে না।

এসব উপকারিতা পেতে এক মুঠো আখরোট খাওয়ার প্রয়োজন নেই। মাত্র ২-৩টি আখরোট পানিতে ভিজিয়ে খেলেই এই পুরো উপকারিতা পাওয়া যাবে।

কোলেস্টেরল কমায়

বর্তমানে কমবয়সিরাও হাই কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। ভেজানো আখরোট খেলে কোলেস্টেরলের মাত্রা কমবে এবং হার্টের স্বাস্থ্য উন্নত হবে। এই বাদামের মধ্যে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, আলফা লিনোলেনিক অ্যাসিড রয়েছে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। পাশাপাশি রক্ত জমাট বাঁধতে দেয় না। এর জেরে হার্টের সমস্যাও কমে।

ক্রনিক রোগের ঝুঁকি কমায়

ভেজানো আখরোট ক্রনিক রোগের ঝুঁকি কমায় আখরোট। এই বাদামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এতে বার্ধক্য জনিত রোগ সহজেই এড়ানো যায়। এমনকি ক্যান্সারের ঝুঁকি কমায় আখরোট।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২