চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ছবি সংগৃহিত।

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে চারদিন ব্যাপী এই ক্যাম্প শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।

জানা গেছে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির আগে বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।

ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

আইসিসি মেগা ইভেন্টে ‘এ’-তে থাকা বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

দুবাই রওনা দেয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২