প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ

ছবি: সয়গৃহীত।

প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের তোপে দ্বিতীয় দিনে দ্রুত কিছু উইকেট হারালেও শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৪১৩ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৪১৩ রান এখন তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ (এর আগে খুলনায় ৫৫৫ ও রাওয়ালপিন্ডিতে ৫৬৫ রান রয়েছে)। আজ দ্বিতীয় দিনের খেলায় শেষ ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১২ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।

তাসকিনের ছক্কায় ৪০০ ছাড়াল বাংলাদেশ

ইনিংসের ১১৫তম ওভারে মোহাম্মদ আব্বাসের বলে তাসকিন আহমেদের বিশাল এক ছক্কায় দলীয় ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা।

৩৮৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর ৪শ রান ছোঁয়া তখন প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু নাহিদ রানাকে নিয়ে প্রতিরোধ গড়েন তাসকিন আহমেদ। রক্ষণাত্মক ভঙ্গিতে না খেলে মারকুটে মেজাজে ব্যাটিং শুরু করেন তিনি। ১১৫তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলটিকে স্ট্রেট ড্রাইভ করে গ্যালারিতে আছড়ে ফেলেন তাসকিন। এই ছক্কায় দলীয় স্কোর ৪০০ ছাড়িয়ে যায়।

​মুশফিকের আক্ষেপ ও এবাদতের বিদায়

জন্মদিনে সেঞ্চুরির যে স্বপ্ন দেখছিলেন মুশফিকুর রহিম, বিরতির পর প্রথম ওভারেই তা ধূলিসাৎ করে দেন শাহীন শাহ আফ্রিদি। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে ফেলে। ১৭৯ বলে ৭১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মুশফিক ফেরার পরের ওভারেই মোহাম্মদ আব্বাসের শর্ট বলে ধরা পড়েন ইবাদত হোসেন। কোনো রান না করেই রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন আব্বাস।

৪০০-র খুব কাছে বাংলাদেশ

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৯ ওভারে ৭ উইকেটে ৩৮০ রান। এই সেশনে ২৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেছে স্বাগতিকরা। সাজঘরে ফিরেছেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে দলকে টেনে নিচ্ছেন মুশফিকুর রহিম।

লিটনের পর ফিরলেন মিরাজ

লিটন দাসের পর এবার সাজঘরের পথ ধরলেন মেহেদী হাসান মিরাজ। ছক্কা মারার পরের বলেই উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তিনি। ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১০ রান করেন মিরাজ। ১০১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাইজুল ইসলাম।

জীবন পেয়েও উইকেট বিলিয়ে দিলেন লিটন

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন লিটন দাস। শাহীন শাহকে বাউন্ডারি হাঁকিয়ে দুই অভিজ্ঞ ব্যাটার পঞ্চাশ রানের জুটিও পূর্ণ করেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না লিটন। ভাগ্যের ছোঁয়ায় একবার বেঁচে গিয়েও মাত্র ৯ মিনিটের ব্যবধানে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তিনি।

৯৫ তম ওভারে আব্বাসের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন লিটন। ফিল্ডার আজান আওয়াইজ বলটি তালুবন্দি করলে উল্লাসে মেতে ওঠে পাকিস্তান। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, আজানের হাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বল মাটি স্পর্শ করেছে। ফলে ৩২ রানে জীবন পান লিটন। তবে সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ৯ মিনিট পরেই সেই আব্বাসের বলে ভুল শট খেলে বসেন লিটন। পুল করতে গিয়ে টাইমিং গড়বড় করে মিড-অনে সহজ ক্যাচ তুলে দেন তিনি। ফলে ৬৭ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করেই থামতে হয় তাকে।

লিটনের বিদায়ে মুশফিকের সঙ্গে তার ৬৬ রানের জুটিটি ভেঙেছে। বাংলাদেশের সংগ্রহ এখন ৫ উইকেটে ৩৪৮ রান। মুশফিকুর রহিম ৬২ রান নিয়ে আছেন। তার নতুন সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

জন্মদিনে মুশফিকের ফিফটি

মাঠে নামার আগেই ছিল উৎসবের আমেজ। ৩৯ বছরে পা দেওয়া মুশফিকুর রহিমের আজ জন্মদিন। সেই ফুরফুরে মেজাজ মুশফিক বয়ে আনলেন ২২ গজেও। প্রথম দিনের ৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আজ সকালে তুলে নিলেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট হাফ-সেঞ্চুরি। 

৯০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩২১ রান পার করেছে। মুশফিক ৫০ ও লিটন দাস ২৬ রানে আছে।

লিটনের আক্রমণাত্মক শুরু

দ্বিতীয় দিনের শুরুতে নতুন বল হাতে আক্রমণে আসেন শাহীন শাহ আফ্রিদি। তার করা ইনিংসের ৮৭তম ওভারের প্রথম তিন বলে টানা তিনটি বাউন্ডারি হাঁকান লিটন। মনে হচ্ছে, বাংলাদেশ দ্রুতই বড় সংগ্রহের দিকে এগোতে চায়।

প্রথম দিন নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানে ভর করে ৩০১ রান তুলেছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষে মুমিনুল আশা প্রকাশ করেছিলেন, প্রথম এক ঘণ্টা নিরাপদে কাটিয়ে দিতে পারলে ৫০০ রান করাও সম্ভব। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা

জাতীয় কাউন্সিলের আগে কমিটি পুনর্গঠনের চিন্তা

প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন হাবিব-প্রীত

বন্ধুত্ব থেকে প্রেম, সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন হুমা-রচিত

৯ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পুরো জাতিকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে : গোলাম মাওলা রনি

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোন ডেলিভারি শুরু করল অ্যামাজন

হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

১০

মুশফিকের ব্যাটে ৪শ’র পথে বাংলাদেশ

১১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

১২