ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ছবি সংগৃহিত।

বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করে বিমানটি। আই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন। বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে ঢাকা থেকে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি-৩৪৭; আনুমানিক রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি ‘টেকনিক্যাল সিগন্যাল’ পান।

ফলে তিনি কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। সেখানে সকল যাত্রীকে অত্যন্ত সুচারুরূপে সবধরনের সাপোর্ট দেওয়া হয়।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন, ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত ১২টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।

বোসরা ইসলাম আরো জানান, আটকা পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর নাগপুরে পৌঁছায়। পরে সেই উড়োজাহাজ নাগপুরে অপেক্ষমান যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

ডালাসে দ্বিতীয়ার্ধে গোলের ঝড় বইলেও পয়েন্ট ভাগ জাপান-ডাচদের

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

১০

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

১২