ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার শঙ্কায় ভারতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় হলে যাবে।

সরকারপক্ষের সঙ্গে বিসিবি ও ক্রিকেটাররা আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

এর আগে গতকাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ভার্চুয়াল মিটিং আয়োজন করে আইসিসি। সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এমন সিদ্ধান্ত নিতে আইসিসি ভোটাভুটির আয়োজন করে।

বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়। পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে চায় বলে ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২