বছরে সাড়ে ১১ হাজার শ্রমিকের কোটা পূরণে ব্যর্থ বাংলাদেশ

ছবি সংগৃহীত।

বাংলাদেশ থেকে মৌসুমি কাজের জন্য শ্রমিক নিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এ জন্য বছরে সাড়ে ১১ হাজারের কোটাও দিয়ে রেখেছে দেশটি। দেশটির চাহিদা অনুযায়ী শ্রমিক সরবরাহ করতে পারেনি বাংলাদেশ।

গড়ে প্রতিবছর আড়াই থেকে তিন হাজার শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে। একবার সংখ্যাটি পাঁচ হাজারের কাছাকাছি গেলেও কোটা পূরণ করা যায়নি কখনোই।

আগামী ২৬ আগস্ট সিউলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন্স (এফওসি) অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউনজু নেতৃত্ব দেবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে শ্রমিক রপ্তানি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন সহজীকরণ নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। ভাষাগত দক্ষতা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জটিলতার কারণে কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠাতে বেগ পেতে হচ্ছে। কিভাবে মানবসম্পদ উন্নয়ন করে কোটার চাহিদা পূরণ করা যায়, তা নিয়ে দুই দেশ আলোচনা করবে।

শ্রমবাজারের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন খাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। স্বাধীনতার পর থেকে দেশটির অন্তত ১১১টি প্রতিষ্ঠান বাংলাদেশে ২১০টির বেশি অবকাঠামোগত প্রকল্পে অংশ নিয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোরেলের একটি লাইনের কাজ পেতে আগ্রহী তারা।

এ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ইতিমধ্যে ২৭টি প্রকল্পে ০.০১ থেকে ০.০৪ শতাংশ সুদে ৪০ বছরের মধ্যে পরিশোধযোগ্য প্রায় দেড়শ কোটি ডলার ঋণ দিয়েছে কোরিয়া। নতুন করে বাংলাদেশের জন্য ৩০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

বাংলাদেশ সরকার চায়, ইডিসিএফ ছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে অফিশিয়াল ডেভেলপমেন্ট সহায়তা (ওডিএ) পাওয়া। আসন্ন বৈঠকে এ বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২